যে মুসলিম হজ্জ আদায় করছেন না যিলহজ্জ মাসের প্রথম দশদিনে তার উপর কি কি করা ওয়াজিব? অর্থাৎ নখ কাটা, চুল কাটা, মেহেদি দেওয়া ও নতুন জামা-কাপড় পরা ইত্যাদি কি কোরবানি করার আগে জায়েয নয়?
মূল বিধানকে রহিত করতে পারে এমন কোন পাল্টা দলিল আমাদের জানা নেই। দ্বিতীয় রেওয়ায়েতে রয়েছে কর্তন করার নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞারও মূল বিধান হচ্ছে- হারাম সাব্যস্ত করা। অর্থাৎ কর্তন করার নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞাকে শিথিল করতে পারে এমন কোন পাল্টা দলিল আমাদের জানা নেই। অতএব, এর মাধ্যমে সাব্যস্ত হল যে, এ হাদিসটি শুধু ঐ ব্যক্তির জন্য খাস যিনি নিজে কোরবানি করতে ইচ্ছুক। কিন্তু যে ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হবে (যেমন কোরবানিকারীর স্ত্রী-পুত্র) তিনি বড় হন কিংবা ছোট হন তার ক্ষেত্রে চুল কাটা, চামড়া তোলা কিংবা নখ কাটতে কোন বাধা নেই। যেহেতু আসল বিধান হচ্ছে- এগুলো জায়েয হওয়া। এ আসল বিধানের বিপরীত কোন দলিল আমাদের জানা নেই।[সমাপ্ত]
[ফাতাওয়াল লাজনা আদ-দায়িমা (১১/৪২৬ ও ৪২৭)
দুই:
যে ব্যক্তির সামর্থ্য না থাকার কারণে তার কোরবানি করার ইচ্ছা নেই তার জন্য এগুলো কাটা হারাম নয়। আর কোরবানি করতে ইচ্ছুক এমন কেউ যদি এগুলো কেটে ফেলে তার উপর ফিদিয়া আবশ্যক হবে না। বরং তার উপর তাওবা ও ইস্তিগফার করা আবশ্যক হবে।
ইবনে হাযম বলেন:
যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছুক যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে সে তার দেহের চুল বা নখ ইত্যাদি হাত দিবে না; অর্থাৎ কামাবে না কিংবা ছাটবে না কিংবা অন্য কোন ভাবে দূর করবে না। আর যে ব্যক্তির কোরবানি করার সংকল্প নেই তার উপর এগুলো অবধারিত নয়।[আল-মুহাল্লা (৩/৬)]
ইবনে কুদামা (রহঃ) বলেন:
এটা যখন সাব্যস্ত হল তখন সে ব্যক্তি চুল কাটা, নখ কাটা বর্জন করবে। যদি করে ফেলে তাহলে আল্লাহ্র কাছে ইস্তিগফার (ক্ষমাপ্রার্থনা) করবে। তাকে ফিদিয়া দিতে হবে না মর্মে ইজমা সংঘটিত হয়েছে; চাই সে সেটা ইচ্ছাকৃতভাবে করুক কিংবা ভুলক্রমে করুক।[আল-মুগনি (৯/৩৪৬)]
টীকা:
শাওকানি বলেন:
এ নিষেধাজ্ঞার হেকমত হলো, কোরবানিকারীর শরীরের সম্পূর্ণ অংশ অটুট থাকুক; যাতে করে গোটা দেহ জাহান্নামের আগুন থেকে মুক্তি পায়। কারো কারো মতে, ইহরামকারীর সাথে সাদৃশ্যস্বরূপ এ বিধান। এ দুটি হেকমত ইমাম নববী উল্লেখ করেছেন। ইমাম শাফেয়ির ছাত্রবর্গ থেকে বর্ণিত আছে যে, দ্বিতীয় হেকমতটি ভুল। কারণ ইহরামকারী আরও যেসব জিনিস বর্জন করে থাকে কোরবানিকারী তো সেগুলো বর্জন করে না; যেমন- নারী, সুগন্ধি, সাধারণ পোশাক ইত্যাদি।[নাইলুল আওতার (৫/১৩৩)]
আল্লাহ্ই ভাল জানেন।
%20(7).jpeg)
Comments
Post a Comment